তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (২০১৫-১৬ এর হিসাব মতে )
ক
প্রায় ৪২.৯ ভাগ
খ
প্রায় ৫৪ ভাগ
গ
প্রায় ৬৫ ভাগ
ঘ
প্রায় ৬০ ভাগ
সঠিক উত্তর: প্রায় ৪২.৯ ভাগ
তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা প্রায় ৪২.৯ ভাগ আসে (২০১৫ - ১৬ এর হিসাব মতে )। ২০১৫ - ১৬ অর্থবছরে ৩ হাজার ৪২৪ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের রপ্তানি আয় হয়েছে, দেশীয় মুদ্রায় যা প্রায় ২ লাখ ৭৩ হাজার ৯৩৪ কোটি টাকার সমান। দেশের ইতিহাসে এক অর্থবছরের হিসাবে এটিই সর্বোচ্চ পণ্য রপ্তানি আয়। অর্থবছর শেষে পোশাক খাতে রপ্তানির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮০৯ কোটি ৪১ লাখ ডলার। পোশাক খাতের এই আয় গত ২০১৪ - ১৫ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ১৪ শতাংশ এবং সদ্য সমাপ্ত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।