বাংলাদেশের মূল্য সংযোজন কর চালু করা হয়-
বাংলাদেশের মূল্য সংযোজন কর চালু করা হয়- সঠিক উত্তর ১৯৯১ সালে
অধ্যাদেশের আটটি ধারা (যেগুলি মূসক পদ্ধতিতে নিবন্ধিত হওয়া এবং মূসক কর্তৃপক্ষের নিয়োগ ও ক্ষমতা সংক্রান্ত ছিল) ২ জুন ১৯৯১ থেকে এবং বাকি ধারাগুলি ১ জুলাই ১৯৯১ থেকে কার্যকরী করা হয়। জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে। বিলটি পরদিন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং মূল্য সংযোজন কর আইন ১৯৯১ হিসেবে কার্যকরী হয়।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025