‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’। -বাক্যটিতে ‘বাঘের’ শব্দটিন কারক ও বিভক্তি কোনটি?
‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’। -বাক্যটিতে ‘বাঘের’ শব্দটিন কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর অপাদান কারকে ৬ষ্ঠী
যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত , বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে । অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে, ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। বিভিন্ন বিভক্তির প্রয়োগ ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ 'বোঁটা - আলগা ফল গাছে থাকে না । ' 'মনে পড়ে সেই জৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। 'খ) দ্বিতীয়া বা কে বিভক্তি - বাবাকে বড্ড ভয় পাই। গ) ষষ্ঠী বা এর বিভক্তি - যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়। ঘ) সপ্তমী বা এ বিভক্তি - "বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। "লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। য় বিভক্তি - টাকায় টাকা হয়।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025