সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন ---
ক
জাহাঙ্গীরনগর
খ
জান্নাতাবাদ
গ
ইসলামাবাদ
ঘ
নাসিরাবাদ
সঠিক উত্তর: জাহাঙ্গীরনগর
সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান ১৬০৮ সালে বাংলার সুবেদার নিযুক্ত হন। তিনি ফতেপুর সিক্রির শেখ সেলিম চিশতির দৌহিত্র ছিলেন। তিনি ঢাকায় প্রবেশ করেন ১৬১০ সালে। এ সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী।