রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথ এর ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন-
ক
জীবনানন্দ দাশ
খ
অমিয় চক্রবর্তী
গ
বিষ্ণু দে
ঘ
বুদ্ধদেব বসু
সঠিক উত্তর: অমিয় চক্রবর্তী
বাংলা সাহিত্যের আধুনিকতাবাদী ৫ জন কবিকে পঞ্চপাণ্ডব ও তিরিশের দশকের কবি বলা হয়। এদের মধ্যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - খসড়া, মাটির দেয়াল, পারাপার ইত্যাদি।