”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
ক
শ্রীলঙ্কা
খ
পশ্চিমবঙ্গ
গ
ভুটান
ঘ
নেপাল
সঠিক উত্তর: নেপাল
”চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কার করা হয় । বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো 'চর্যাপদ' । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সলে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । 'চর্যাপদ' - এ ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । 'চর্যাপদ' - এর প্রাচীনতম বা আদিকবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।