বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
ক
রাঙ্গামাটি
খ
গাজীপুর
গ
সিলেট
ঘ
নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: গাজীপুর
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রধানত এটি প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত থেকে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও মেরামতকরণের উদ্দেশ্যে নিয়োজিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি রয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী গাজীপুর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান।