প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
ক
লাভ লোকসান কিছুই হয়নি
খ
৯০০ টাকা
গ
৩০০ টাকা
ঘ
৬০০ টাকা
সঠিক উত্তর: ৩০০ টাকা
২০% লাভ হওয়া একটি চেয়ারের ক্রয়মূল্য ছিল = (৩৬০০×১০০)/১২০ = ৩০০০ টাকা ২০% লোকসান হওয়া অপর চেয়ারটির ক্রয়মূল্য ছিল = (৩৬০০×১০০)/৮০ = ৪৫০০ টাকা সুতরাং দুটি চেয়ারের মোট ক্রয়মূল্য = (৪৫০০ + ৩০০০) = ৭৫০০ টাকা এবং দুটি চেয়ারের মোট বিক্রয়মূল্য = (৩৬০০ + ৩৬০০) = ৭২০০ টাকা সুতরাং লোকসান হয়েছে = (৭৫০০ - ৭২০০) = ৩০০ টাকা।