নেহাল "অঙ্কে" খুব কাঁচা-- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

নেহাল "অঙ্কে" খুব কাঁচা-- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী

নেহাল "অঙ্কে" খুব কাঁচা - - বাক্যে উদ্ধৃত শব্দটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।

Related Questions

"আমাকে"যেতে হবে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
"চোখ দিয়ে"জল পড়ে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
"আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
"আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
"পড়াশোনায়" মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?