'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক
ক্ষুধা + ঋত
খ
ক্ষুধ + আর্ত
গ
ক্ষুধা + রত
ঘ
ক্ষুধার + ত
সঠিক উত্তর: ক্ষুধা + ঋত
'ক্ষুধার্ত' শব্দের সন্ধি - বিচ্ছেদ ক্ষুধা + ঋত। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়। উদাহরণ: সপ্তর্ষি = সপ্ত + ঋষি, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।