"আলোয়" আঁধার কাটে---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক
অধিকরণে ৭মী
খ
করণে ৭মী
গ
অপাদানে ৭মী
ঘ
কর্তায় ৭মী
সঠিক উত্তর: করণে ৭মী
"আলোয়" আঁধার কাটে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে।