ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় ----
ক
অক্সিজেন
খ
হাইড্রোজেন
গ
নাইট্রোজেন
ঘ
কার্বন
সঠিক উত্তর: অক্সিজেন
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় - - অক্সিজেন। অক্সিজেন বা অম্লজান একটি রাসায়নিক মৌল, এর প্রতীক O ও পারমাণবিক সংখ্যা ৮। অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানী অঁতোয়ান লাভোয়াজিয়ে অম্লজান নামটি নির্দিষ্ট করেন। কারণ তখন মনে করা হতো সকল অম্লের মধ্যে অম্লজান বিদ্যমান থাকে, যা ভুল ছিল। অক্সিজেনের যোজ্যতা সাধারণত ২। এই মৌলটি অন্যান্য মৌলের সাথে সাধারণত সমযোজী বা আয়নিক বন্ধন দ্বারা যৌগ গঠন করে থাকে।