ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?
ক
মোহাম্মদ রেজা পাহলভি
খ
আয়াতুল্লাহ আলী খামেনি
গ
রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি
ঘ
আহমাদিনেজাদ
সঠিক উত্তর: রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি
ইরানের ইসলামি বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। রুহুল্লাহ খোমেনী ( ২৪ সেপ্টেম্বর ১৯০২ – ৩ জুন ১৯৮৯), যিনি পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনী হিসেবে পরিচিত, ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা। তিনি ছিলেন ইসলামি প্রজাতন্ত্রী ইরানের প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের নেতা যার ফলস্বরূপ ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভী ক্ষমতাচ্যুত হন এবং ২৫০০ বছরের পুরনো পারসিক রাজতন্ত্রের সমাপ্তি ঘটে। বিপ্লবের পর খোমেনী ইসলামি প্রজাতন্ত্রের সংবিধান মোতাবেক জাতির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ৪ জুন আয়াতুল্লাহ আলী খামেনেয়ী তাঁর স্থলাভিষিক্ত হন।