”গাড়ি স্টেশন ছাড়ে” এখানে “স্টেশন” কোন কারকে কোন বিভক্তি?
ক
কর্তাকারকে শূন্য
খ
কর্মকারকে শূন্য
গ
অপাদানে শূন্য
ঘ
অধিকরণে শূন্য
সঠিক উত্তর: অপাদানে শূন্য
যা থেকে কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, রক্ষিত হয় তাকে যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন - গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন অপাদানে শূন্য বিভক্তি।