পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় কত সালে?
ক
১৯৮৭
খ
১৯৯০
গ
১৯৯১
ঘ
১৯৯২
সঠিক উত্তর: ১৯৯০
পূর্ব জার্মানি ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপে জার্মানির সোভিয়েত ইউনিয়ন - অধিকৃত এলাকা নিয়ে গঠিত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্র হিসাবে এর অস্তিত্ব ছিলো। ১৯৯০ সালে এটি পশ্চিম জার্মানির সাথে একীভূত হয়ে বর্তমানের জার্মানি রাষ্ট্র গঠন করে। দুই জার্মানির জনগন নিজেরাই বিভক্ত করে রাখা বার্লিন দেয়াল বা প্রাচীর ভেঙে ফেলে। সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি ও পুজিবাদি পশ্চিম জার্মানি আবার একীভূত হয়।