বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?

৫০
২৫
৩০
৪০

সঠিক উত্তর: ৫০

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল ১৫ টি। দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা ৩০ টিতে উন্নীত হয় । ১৯৯০ সালে সংরক্ষিত ৩০ টি মহিলা আসন আরো ১০ বছরের জন্য বলবৎ করা হয়। সে মেয়াদ শেষ হয়ে গেলে ১৬ মে ২০০৪ অষ্টম জাতীয় সংসদে পাসকৃত সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৪৫ - এ উন্নীত করা হয়। সর্বশেষ ৩০ জুন ২০১১ পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫টি বাড়িয়ে ৫০ টি উন্নীত করা হয়।
Bissoy MCQ

Related Questions

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্যের নির্বাচন করেন কে?

Next steps