পুষ্টিগত দিক থেকে ব্যাকটেরিয়া প্রধানত কয় প্রকার?
পুষ্টিগত দিক থেকে ব্যাকটেরিয়া প্রধানত কয় প্রকার? সঠিক উত্তর 3
পুষ্টি ভিত্তিক শ্রেণীবিভাগ ১। স্বভোজী ব্যাকটেরিয়া (Autotrophic bacteria) : যে সব ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে সক্ষম তাদেরকে স্বভোজী ব্যাকটেরিয়া বলে। স্বভোজী ব্যাক্টেরিয়াকে দুইভাবে ভাগ করা যেতে পারে। i) ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া (Photosynthetic bacteria) : এ সব ব্যাকটেরিয়া খাদ্য তৈরির জন্য আলোক শক্তি ব্যবহার করে। এ সব ব্যাকটেরিয়ার কোষে ব্যাক্টেরিওক্লোরোফিল (bacteriochlorophyll) আছে যা অন্যান্য উদ্ভিদের ক্লোরোফিল থাকে ভিন্ন। ii) কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া (Chemosynthetic bacteria) : এ সব স্বভোজী ব্যাকটেরিয়া খাদ্য তৈরির প্রয়োজনীয় শক্তি কতিপয় রাসায়নিক দ্রব্য জারণের মাধ্যমে সংগ্রহ করে। ২। পরজীবী ব্যাকটেরিয়া (Parasitic bacteria) : যে সব ব্যাকটেরিয়া জীবিত উদ্ভিদ বা জীবিত প্রাণীদেহে বাস করে এবং ঐ সমস্ত দেহ হতে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে তাদেরকে পরজীবী বা প্যারাসাইটিস ব্যাকটেরিয়া বলে। ৩। মৃতজীবী ব্যাকটেরিয়া (Saprophytic bacteria) : যে সব ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ , মৃত প্রাণী অথবা অন্য কোন জৈবিক পদার্থ হতে পুষ্টিদ্রব সংগ্রহ করে তাদেরকে মৃতজীবী বা সাফ্রোফাইটিক ব্যাকটেরিয়া বলে।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025