নাইট্রেট মূলকের বলয় পরিক্ষায় উৎপন্ন বাদামী বর্ণের বলয় যৌগ কোনটি

Na4[Fe(NOS)CN5
Fe[(NO)(H2O)5]SO4
Fe[(NO)(NH3)5]SO4
Na2[Fe(CN)5NO]

সঠিক উত্তর: Fe[(NO)(H2O)5]SO4

একটি টেস্ট-টিউবে নাইট্রিক অ্যাসিড কিংবা নাইট্রেট লবণের জলীয় দ্রবণ নিয়ে তার সঙ্গে সদ্য প্রস্তুত FeSO4 দ্রবণ যোগ করা হল । এইবার টেস্ট-টিউবের গা-বেয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) ধীরে ধীরে দ্রবণের সঙ্গে যোগ করা হল । গাঢ় সালফিউরিক অ্যাসিড ভারী বলে তলায় চলে যায় এবং নীচের স্তর গঠন করে । এর ওপরে দ্রবণের স্তর থাকে । এই দুই তরলের সংযোগস্থলে একটা বাদামী বলয় গঠিত হয় । এই পরীক্ষাকে বলয় পরীক্ষা (Ring Test) বলা হয় । নাইট্রিক অ্যাসিড (HNO3) এবং নাইট্রেট লবণের শনাক্তকরণে এই পরীক্ষা করা হয় ।বিক্রিয়া : গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে FeSO4 দ্রবণের সঙ্গে HNO3 -এর বিক্রিয়ায় NO উৎপন্ন হয় । উৎপন্ন NO অবিকৃত FeSO4 -এর সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোসোফেরাস সালফেট Fe(NO)SO4 উৎপন্ন করে । এর রং বাদামী— এটি হল বাদামী বলয় 6FeSO4 + 3H2SO4 + 2HNO3 = 3Fe2(SO4)3 + 2NO + 4H2Oবর্তমান মতে উৎপন্ন NO, অবশিষ্ট FeSO4 -এর সঙ্গে যুক্ত হয়ে বাদামী বর্ণের [FeNO(H2O)5]SO4 যৌগ উৎপন্ন করে । FeSO4 + 6H2O = [Fe(H2O)6]SO4 [Fe(H2O)6]SO4 + NO = [Fe(NO)(H2O)5]SO4 + H2O
Bissoy MCQ

Related Questions

Next steps