নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ---
ক
ধমনীর ভিতর দিয়ে
খ
শিরার ভিতর দিয়ে
গ
স্নায়ুর ভিতর দিয়ে
ঘ
ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
সঠিক উত্তর: ধমনীর ভিতর দিয়ে
ধমনি মানব দেহের এমনসব রক্তবাহী নালি যেগুলো হৃৎপিণ্ড থেকে পরিশোধিত রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। ধমনি সবসময় পরিশোধিত তথা অক্সিজেনসমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে; তবে ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনি এবং আমবিলিক্যাল ধমনি। হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে ধমনীর মধ্যে যে স্পন্দন সৃষ্টি হয় তাকে নাড়ী স্পন্দন বলে।