মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি?
ক
কর্ণফুলি
খ
নাফ
গ
মাতামুহুরী
ঘ
সাঙ্গু
সঠিক উত্তর: নাফ
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিভক্তকারী নদী নাফ নদী। নাফ নদী বাংলাদেশের পূর্ব - পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৬৪ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার।