কোনটি চাপের একক?
ক
নিউটন
খ
জুল
গ
ওয়াট
ঘ
প্যাসকেল
সঠিক উত্তর: প্যাসকেল
প্যাসকেল (Pa) প্রতি বর্গমিটারে এক নিউটন বল কে প্যাসকেল বলে। প্রতি বর্গমিটারে এক নিউটন বল বা চাপ প্রয়েগ করাই হচ্ছে প্যাসকেল। ভিন্ন কথায় বলা যায় চাপের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেল হল চাপের একটি এসআই লব্ধ একক যা অভ্যন্তরীণ চাপ, পীড়ন, ইয়ং-এর গুণাঙ্ক ইত্যাদিতে ব্যবহৃত হয়। এটি এক নিউটন প্রতি বর্গমিটার দ্বারা সংজ্ঞায়িত। এই এককটির নাম ব্লেইজ প্যাসকেল নামে নামকরণ করা হয়েছে।