নিচের কোন মৌলটি সবচেয়ে বেশী সক্রিয়?
ক
Li
খ
Be
গ
Na
ঘ
Rb
সঠিক উত্তর: Rb
পর্যায় সারণির একই গ্রুপে ওপর থেকে নিচের দিকে মৌলের পরমাণুতে ইলেকট্রনের নতুন শক্তিস্তর যুক্ত হয় ও পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় । ফলে যোজ্যতা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরে থাকে, আয়নীকরণ শক্তি ও ঋণাত্মকতা হ্রাস পায় এবং সক্রিয়তা বৃদ্ধি পায় ।গ্রুপ-1 এর ক্ষেত্রে Rb সবচেয়ে নিচের দিকে হওয়ায়, এই মৌলটি সবচেয়ে বেশি সক্রিয় ।