নিম্নের কোনটি জারক?

ক SnCl2
খ Na2S2O3
গ KMnO4
ঘ FeSO4

সঠিক উত্তর: KMnO4

জারণ-বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপর বিক্রিয়ক পদার্থকে জারিত করে, তাকে জারক পদার্থ বলে । জারক পদার্থ হলো ইলেকট্রন গ্রহীতা ।• গ্যাসীয় জারক পদার্থ : ফ্লোরিন (F2), ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড (SO2), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)• তরল জারক পদার্থ : তরল ব্রোমিন, হাইড্রোজেন পারঅক্সাইড (H2O2), নাইট্রিক এসিড, গাঢ় H2SO4 এসিড ইত্যাদি• কঠিন জারক পদার্থ : আয়োডিন, পটাসিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4), পটাসিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7), পটাসিয়াম ক্লোরেট (KClO3), ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO2), ফেরিক ক্লোরাইড (FeCl3) ইত্যাদি
Bissoy MCQ

Related Questions

নিম্নের কোনটি জারক নয়?
নিম্নের বিক্রিয়ার কোনটি জারক?
নিচের বিক্রিয়াটিতে কোনটি জারক এবং কোনটি বিজারক?

Next steps