কোন হরমোন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়?

কোন হরমোন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর টেস্টোস্টেরন

শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় । টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে ।এই হরমোন পুরুষদেহে দাঁড়ি-গোঁফ এবং বুক, তলপেট, ও বগলে কেশদ্গমসহ দেহে অন্যান্য গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে ।  টেস্টোস্টেরন হরমোন শুক্রাণু উত্পাদন ক্রিয়া অব্যাহত রাখে ।এই হরমোন শুক্রাণুর আয়ু এবং তার গর্ভাধান ক্ষমতা বাড়ায় ।টেস্টোস্টেরন হরমোনের অভাবে পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় না ।টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের ফলে BMR বেড়ে যাওয়ায় দেহের অস্থি ও পেশিসহ অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটে । 
Bissoy MCQ

Related Questions

শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
শুক্রাশয় হতে নির্গত হরমোন কোনটি?
এড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? (Which hormone is released from adrenal gland?)
এড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? (Which hormone is released from adrenal gland ? )
ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?