মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
ক
টেলিফোন অফিস
খ
প্রেরক টাওয়ার
গ
গ্রাহক টাওয়ার
ঘ
প্রেরক-গ্রাহক টাওয়ার
সঠিক উত্তর: প্রেরক-গ্রাহক টাওয়ার
মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ প্রেরক - গ্রাহক টাওয়ারে যায়। যখন কোনো ব্যক্তি কোনো মোবাইল থেকে ফোন করে সে ব্যক্তি যেখানেই থাক না কেন কলটি বেতার তরঙ্গ হিসেবে কোনো প্রেরক - গ্রাহক টাওয়ারে যায়। এরপর কলটি তার বা মাইক্রোওয়েভের মাধ্যমে মোবাইল সুইচ স্টেশনে যায়। এ স্টেশন কলটিকে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জে পাঠায়। সেখানে এটি প্রচলিত ফোন কল হয়ে গ্রাহকের নিকট পাঠায়।