' পোড়ামাটি-নীতি' কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?

পাকিস্তান বিমানবাহিনী
ভারত সেনাবাহিনী
পাক-ভারত বাহিনী
পাকিস্তান সেনাবাহিনী

সঠিক উত্তর: পাকিস্তান সেনাবাহিনী

'স্কর্চড আর্থ’ বা পোড়ামাটি নীতি কী? স্কর্চড আর্থ বা পোড়ামাটি নীতি এমন একটি সামরিক কৌশল যা দ্বারা সেনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় প্রতিপক্ষের সামরিক বেসামরিক নির্বিশেষে সবাইকে হত্যার পাশাপাশি সবকিছু পুড়িয়ে দেয়। শত্রুর পক্ষে ব্যবহার করা সম্ভব—এমন স্থাপনা ও অবকাঠামো পুড়িয়ে দেয়। এ থেকে পরিত্রাণ পায় না খাদ্যের উৎস, পানি সরবরাহ, পরিবহন, যোগাযোগ, শিল্পকারখানা।অর্থ্যাৎ প্রতিপক্ষের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নি:চিহ্ন করে দেওয়ায় হল স্কর্চড আর্থ’ বা পোড়ামাটি নীতি। বর্তমানে মিয়ানমারে সেনাবাহিনী" জাতিগত নির্মূল " অপারেশনে পোড়া মাটি নীতি অনুসরণ করছে । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীও পোড়া মাটি নীতি গ্রহণ করেছিল । সেজন্যেই তো পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেছিল " পূর্ব পাকিস্তানের মানুষ চাই না, মাটি চাই।"
Bissoy MCQ

Related Questions

Next steps