বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক
নবাব আলীবর্দী খান
খ
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
গ
নবাব সিরাজউদ্দৌলা
ঘ
ফখরুদ্দিন মোবারক শাহ
সঠিক উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ
ফখরুদ্দীন মুবারক শাহ (ফার্সি/উর্দু:فخر الدين مبارك شاه) (শাসনকাল : ১৩৩৮ - ১৩৪৯) চৌদ্দ শতকে বাংলার সার্বভৌম শাসক ছিলেন। তার শাসনাধীন এলাকা বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল। ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা। তিনিই বাংলার সার্বভৌম 'সুলতান'।