"আমি যাব তবে কাল যাব"- এটি কি ধরনের বাক্য?
ক
যৌগিক বাক্য
খ
জটিল বাক্য
গ
মিশ্র বাক্য
ঘ
সরল বাক্য
সঠিক উত্তর: যৌগিক বাক্য
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয় একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তবে, তথাপি প্রভৃতি অব্যয় সংযুক্ত বা সম্মিলিত থাকে । যেমন: আমি যাব তবে কাল ।