জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত 'শঙ্খমালা' হলো -

জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত 'শঙ্খমালা' হলো - সঠিক উত্তর রুপকথার চরিত্র

যৌবনের প্রারম্ভেই জীবনানন্দের কবিপ্রতিভা বিকশিত হতে শুরু করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ১৯২৫ এর জুনে মৃত্যুবরণ করলে জীবনানন্দ তাঁর স্মরণে 'দেশবন্ধুর প্রয়াণে' নামক একটি ব্রাহ্মবাদী কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি পরবর্তীতে তাঁর প্রথম কাব্য সংকলন ঝরা পালকে স্থান করে নেয়। কবিতাটি পড়ে কবি কালিদাস রায় মন্তব্য করেছিলেন, "এ ব্রাহ্মবাদী কবিতাটি নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠিত কবির ছদ্মনামে রচনা"। ১৯২৫ খ্রিষ্টাব্দেই তাঁর প্রথম প্রবন্ধ স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধবাসরে প্রবন্ধটি ব্রাহ্মবাদী পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঐ বছরেই কল্লোল পত্রিকায় 'নীলিমা' কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যরসিকের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে কলকাতা, ঢাকা এবং অন্যান্য জায়গার বিভিন্ন সাহিত্যপত্রিকায় তাঁর লেখা ছাপা হতে থাকে; যেগুলির মধ্যে ছিল সে সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্লোল, কালি ও কলম, প্রগতি প্রভৃতি। ১৯২৭ খ্রিষ্টাব্দে কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়। সে সময় থেকেই তিনি তাঁর পারিবারিক উপাধি 'দাশগুপ্তের' বদলে কেবল 'দাশ' লিখতে শুরু করেন।

Related Questions

জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হলো- 
জীবনানন্দ দাশের কবিতায় ব্যবহিত 'শঙ্খমালা' হলো-
জীবনানন্দ দাশের কবিতায় ‘শঙ্খমালা' হলো-
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ -----
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?
জীবনানন্দ দাশের জন্ম স্থান-