'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক
শওকত ওসমান
খ
জ্যোতিপ্রকাশ দত্ত
গ
আখতারুজ্জামান ইলিয়াস
ঘ
হাসান আজিজুল হক
সঠিক উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭) বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। দুইটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তার রচনাসম্ভার। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালীউল্লাহর পরেই তিনি সর্বাধিক প্রশংসিত বাংলাদেশী লেখক। তাকে সমাজবাস্তবতার অনন্যসাধারণ রূপকার বলা হয়েছে। ছোটগল্প সংকলন: অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬) খোঁয়ারি (১৯৮২) দুধভাতে উৎপাত (১৯৮৫) দোজখের ওম (১৯৮৯) জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭) প্রবন্ধ সংকলন: সংস্কৃতির ভাঙ্গা সেতু (১৯৯৬)