নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?

A বায়ু দূষণ
B দুর্ভিক্ষ
C মহামারি
D কালবৈশাখী

Correct Answer: কালবৈশাখী

আপদ (Hazard) এর প্রকারভেদ: পৃথিবীব্যাপী যে সকল আপদ সংগঠিত হয় সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা - প্রাকৃতিক আপদ এবং মানবসৃষ্ট আপদ। প্রাকৃতিক আপদ: প্রাকৃতিক কারণে যে সকল আপদ সৃষ্টি হয়, সেগুলোকে প্রাকৃতিক আপদ বলে। এ ধরণের আপদের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, কালবৈশাখী, বন্যা, খরা, নদীভাঙন, লবণাক্ততা, তুষারপাত ইত্যাদি। মানবসৃষ্ট আপদ: মানবসৃষ্ট আপদ বলতে মানুষের অবহেলা, ভুলভ্রান্তি বা কোনো বিশেষ অভিপ্রায়ের ফলে সৃষ্ট দুর্যোগকে বুঝায়। অর্থাৎ এ ধরনের আপদ মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্টি হয়। যুদ্ধ, পারমাণবিক বোমার বিস্ফোরণ, রাসায়নিক দূষণ, খাদ্যে কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ স্থাপনা নির্মাণ ইত্যাদি।
Bissoy MCQ

Related Questions

নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)?
'আপদ' এর বিপরীত শব্দ কোনটি ?
আখের আপদ বা পেস্ট কোনটি ?
'আপদ'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
আপদ এর বিপরীত শব্দ কোনটি?

Next steps