বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? সঠিক উত্তর বাংলাদেশী
বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলে পরিচিত। বাংলাদেশের জাতীয়তা আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয়তার বিষয় পরিচালনা করে। বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণ বিষয়ে বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ১ উপধারায় বলা হয়েছে যে “বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে যে,“বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।