একজন ব্যক্তি একটি বর্গক্ষেত্র জুড়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছিল। প্রান্ত বরাবর না হাঁটার কারণে কত শতাংশ কম হাঁটতে হয়েছিল?
একজন ব্যক্তি একটি বর্গক্ষেত্র জুড়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছিল। প্রান্ত বরাবর না হাঁটার কারণে কত শতাংশ কম হাঁটতে হয়েছিল? সঠিক উত্তর ২০%
ধরি, বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ক। তাহলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য (√২)ক। বর্গক্ষেত্রের এক কোণা থেকে বিপরীত কোণায় পৌঁছতে প্রান্ত বরাবর হাঁটতে হবে (ক + ক = ২ক) একক এবং আড়াআড়িভাবে বা কর্ণ বরাবর হাঁটতে হবে (√২)ক একক। সুতরাং, আড়াআড়িভাবে কম হাঁটতে হবে = {(২ক - √২ক) / ২ক} x ১০০% = ২৯.২৯%
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025