আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ?
আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ? সঠিক উত্তর আশার বসতি
আহসান হাবীব (২ জানুয়ারি ১৯১৭ - ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা - উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত। আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর, দুই হাতে দুই আদিম পাথার সবগুলো আহসান হাবীব এর কাব্যগ্রন্থ । কাব্যগ্রন্থ, বড়দের উপন্যাস, গল্প, প্রবন্ধ - নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতার বই সব মিলিয়ে আহসান হাবীবের বইয়ের সংখ্যা ২৫টি।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025