UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?

A ৬ টি
B ৭টি
C ৮টি
D ৯টি

Correct Answer: ৯টি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সুশাসন নিশ্চিকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে। জাতিসংঘের বিশেষায়িত এই উন্নয়ন সংস্থাটি ১৯৯৭ সালে ' Governance for Sustainable Human Development ' নামক কৌশলপত্রে প্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে। UNDP তার গবেষণায় সুশাসনের ৯ টি উপাদান চিহ্নিত করে। যথা : ১. সমঅংশীদারিত্ব (Participation ) , ২. আইনের শাসন (Rule of Law), ৩. স্বচ্ছতা (Transparency), ৪. সংবেদনশীলতা (Responsiveness), ৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য ( Consensus Orientation) , ৬. সমতা ও ন্যায্যতা ( Equity), ৭. কার্যকারিতা ও দক্ষতা (Effectiveness & Efficiency), ৮. জবাবদিহিতা (Accountability), ৯. কৌশলগত লক্ষ্য (Strategic Vision) উল্লেখ্য, সুশাসন নিশ্চতকরণে জাতিসংঘ (UN) ৮টি , বিশ্বব্যাংক (WB) ৪ টি এবং এডিবি (ADB) ও আইডিএ (IDA) ৬টি করে উপাদানের উল্লেখ করেছে।
Bissoy MCQ

Related Questions

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনটির বিকল্প নেই?
কোনটি মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা?
কাম্য উৎপাদন নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির করণীয় হলো—

Next steps