”লাঠালাঠি”---- এটি কোন সমাস?
”লাঠালাঠি”---- এটি কোন সমাস? সঠিক উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাস
”লাঠালাঠি” - - - - এটি ব্যতিহার বহুব্রীহি সমাস সমাস । ব্যতিহার বহুব্রীহি সমাস হলো যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন - কানে কানে যে কথা = কানাকানি । তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় । যেমন - ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা । এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025