”জজ সাহেব” কোন সমাসের উদাহরণ?
ক
দ্বিগু
খ
কর্মধারয়
গ
দ্বন্দ্ব
ঘ
বহুব্রীহি
সঠিক উত্তর: কর্মধারয়
”জজ সাহেব” কর্মধারয় সমাসের উদাহরণ । যিনি জজ তিনি সাহেব = জজ সাহেব । এটি কর্মধারয় সমাস । যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে ।