”লালসালু” উপন্যাসটির লেখক কে?
ক
শহীদুল্লাহ কায়সার
খ
আকবর হোসেন
গ
জহির রায়হান
ঘ
সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ
লালসালু” উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ । কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ তিনটি উপন্যাস রচনা করেন । যথা - লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮) । 'লালসালু' উপন্যাসটি তার শ্রেষ্ঠ রচনা । উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয় ।