চর্যাপদের কোন পদকর্তা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন?
ক
শবরপা
খ
কাহ্নপা
গ
ডোম্বী পা
ঘ
ভুসুকু পা
সঠিক উত্তর: কাহ্নপা
চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা। তার রচিত ১৩ টি পদ পাওয়া যায়। তিনি ৭, ৯ থেকে ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ নং পদ রচনা করেন। ২৪ নং পদটিও রচনা করেন কিন্তু সেটি পাওয়া যায়নি।