সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
ক
বহুব্রীহি
খ
কর্মধারয়
গ
সুপসুপা
ঘ
অব্যয়ীভাব
সঠিক উত্তর: অব্যয়ীভাব
সমাসবদ্ধ শব্দ 'আনত' অব্যয়ীভাব সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন: আনত, আমরণ, আকণ্ঠ, আজন্ম, আসমুদ্র।