পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
ক
প্রোটন ও নিউট্রন
খ
ইলেকট্রন ও প্রোটন
গ
নিউট্রন ও পজিট্রন
ঘ
ইলেকট্রন ও পজিট্রন
সঠিক উত্তর: প্রোটন ও নিউট্রন
পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। পরমাণুর মধ্যে মৌলিক কণিকা হিসেবে ইলেকট্রন ,প্রোটন ও নিউট্রন বিদ্যমান। প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। ইলেক্ট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।