প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ‘বেলফোর ঘোষণা'র মূল প্রতিপাদ্য ছিল—
ক
জাতিপুঞ্জ প্রতিষ্ঠা
খ
অটোমানদের রাজ্য অধিকার করা
গ
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
ঘ
জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নূতন কৌশল অবলম্বন
সঠিক উত্তর: ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
বেলফোর ঘোষণা (২ নভেম্বর ১৯১৭) হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি। যার মূল কথা ছিল ফিলিস্তিন ভূমিতে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন।