'নীল যে অম্বর = নীলাম্বর' -কোন সমাস?
'নীল যে অম্বর = নীলাম্বর' -কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয়
'নীল যে অম্বর = নীলাম্বর' - কর্মধারয় সমাস। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025