'রক্তকরবী' ও 'রক্তান্ত প্রান্তর' লিখেছেন যথাক্রমে -
ক
মুনীর চৌধুরী ও জহির রায়হান
খ
রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
গ
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
"রক্তকরবী " নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি ছিল তার রচিত সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শীলং এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ করা হয়েছিল যক্ষপুরী। "রক্তাক্ত প্রান্তর" - নাটকটি লিখেছেন মুনীর চৌধুরী। নাটকটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরস্কার পান।