ল্যাটিন ভাষায় ডেসি অর্থ-
ক
১০ গুণ
খ
দশমাংশ
গ
সহস্রাংশ
ঘ
শতাংশ
সঠিক উত্তর: দশমাংশ
ডেসি দ্বারা এককের এক দশমাংশ নির্দেশ করা হয়। ১৭৯৩ সালে এককের উপসর্গ হিসেবে এটি সর্বপ্রথম প্রস্তাবিত হওয়ার পর ১৭৯৫ সালে এটি গৃহীত হয়। উপসর্গটি একটি ল্যাটিন শব্দ "ডেসিমাস" (decimus) থেকে, যার অর্থ এক দশমাংশ।