ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি ?
ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর ১২২
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা (অনুচ্ছেদ ১২২) (১) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে। (২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025