বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? সঠিক উত্তর ৩
উপসর্গগুলোকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে:তৎসম (সংস্কৃত) উপসর্গ: এ ধরনের উপসর্গ সংস্কৃত শব্দের আগে বসে। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ ২০টি, যথা: অতি-, অধি-, অনু-, অপ-, অপি-, অব-, অভি-, আ-, উপ-, উত্-, দুর্-, নি- নির্-/নির-, পরা-, পরি-, প্র-, প্রতি-, বি-, সু- ও সম্-।খাঁটি বাংলা উপসর্গ: এ ধরনের উপসর্গ বাংলা শব্দের আগে বসে। বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ ২১টি, যথা: অ-, অঘা-, অজ-, অনা-, আ-, আড়্-, আন-, আব-, ইতি-, উন্-, কদ-, কু-, নি-, পাতি-, বি-, ভর-, রাম-, স-, সা-, সু- ও হা-।উল্লেখ্য, আ-, নি-, বি-, সু- — এই চারটি উপসর্গ সংস্কৃত ও বাংলা উভয় ভাষাতে ব্যবহৃত হয়। ব্যবহারের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় এরা খাঁটি বাংলা না সংস্কৃত উপসর্গ।বিদেশি উপসর্গ: এ ধরনের উপসর্গ বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যথা: আম-, কার-, বে-, ফুল-, সাব- ইত্যাদি।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025