'ভালো' কোন বাক্যে বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়েছে?
ক
ঘোড়াটি ভালো দৌড়াতে পাড়ে
খ
নিজের ভালো কে না চায়?
গ
ভালো, তাই হোক
ঘ
ভালো খাবার সবার প্রিয়
সঠিক উত্তর: নিজের ভালো কে না চায়?
কোনো ব্যাক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, গুণের নামকে বিশেষ্য পদ বলে। নিজের ভালো কে না চায়? এ বাক্যে গুণের নাম বোঝাচ্ছে। অর্থাৎ এখানে ভালো শব্দটি গুণবাচক বিশেষ্য।