সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? সঠিক উত্তর বিকিরণ
এক জায়গা থেকে অন্য জায়গার তাপ সঞ্চালন হয় তিনটি প্রক্রিয়ায়। (i) পরিবহন:- যে পদ্ধতিতে কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতল অংশে তাপ সঞ্চালিত হয় অথচ পদার্থের অনুগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না তাকে পরিবহন বলে। এক্ষেত্রে জড় মাধ্যমের প্রয়োজন হয়। সাধারণত কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। ii) পরিচলন:- যে পদ্ধতিতে কোনো পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালন করে তাকে পরিচলন বলে। সাধারণত তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এ প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়।(iii) বিকিরণ:- যে পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। সূর্য থেকে পৃথিবীতে এই প্রক্রিয়ায় তাপ পৌঁছে।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025