বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে?
বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে? সঠিক উত্তর ৬০
সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সংসদ কক্ষে উপস্থিত ন্যূনতম সদস্য সংখ্যাই হলাে কোরাম ( Quortan ) । কোরামের সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম চলতে পারে না । বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে । ৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘণ্টা বাজান এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মূলতবি ঘােষণা করেন । কোনাে বৈঠকে কোরাম থাকাকে বলে Quarate এবং কোরাম না থাকাকে বলে Inquarate ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025